• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পি.এম.
আইন ও বিচার বিভাগ। সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের উপসচিব মনজুর কাদের।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী আইন ও বিচার বিভাগের উপসচিব (জেলা ও দায়রা জজ) মনজুর কাদেরকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব পদে পদায়নের জন্য বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত থাকবে।

এতে আরও বলা হয়, তাকে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৫ জানুয়ারি বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী