• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিদেশি কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ১০:২৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি, স্বচ্ছতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি জানান, রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের সব সদস্য এ বৈঠকে উপস্থিত থাকবেন। দেশে অবস্থানরত সব বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের আমরা আমন্ত্রণ জানিয়েছি।”

নির্বাচন কমিশনার আরও জানান, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি, ভোটগ্রহণের স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে নির্বাচন পরিচালনায় কমিশনের নিরপেক্ষ অবস্থান ও গৃহীত পদক্ষেপগুলো কূটনীতিকদের সামনে তুলে ধরা হবে।

ইসি মনে করছে, এই বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক মহলের সঙ্গে নির্বাচন কমিশনের যোগাযোগ আরও জোরদার হবে এবং নির্বাচন নিয়ে বিদ্যমান বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা