• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ড. মুহাম্মদ ইউনূস:

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম আজও অনুপ্রেরণা জোগায়

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ এ.এম.
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-ছবি-ভিওডি বাংলা

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্মে মানবিক চেতনা, মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার যে দীপ্ত প্রকাশ ঘটেছে, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‘মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী’ উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। মধুসূদনের জন্মদিন উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী গ্রামে জন্মোৎসব পালিত হবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলা সাহিত্যের ইতিহাসে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এক উজ্জ্বল ও স্মরণীয় নাম। তার সাহিত্যকর্ম ও সৃজনশীলতা বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিকতার নতুন দিশা দেখিয়েছে। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন, মহাকাব্যিক রচনাশৈলী এবং নাট্যসাহিত্যে নতুন ধারার সূচনা করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, মধুসূদনের মহাকাব্য, নাটক ও কাব্যগ্রন্থে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও মুক্তচিন্তার প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার রচনাসমূহ বাংলা ভাষাকে শুধু সমৃদ্ধই করেনি, বরং বিশ্ব সাহিত্যাঙ্গনেও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।

ড. ইউনূস জানান, ‘মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী’ উপলক্ষে সাগরদাঁড়ীতে জন্মোৎসব পালিত হবে—এটি জেনে তিনি আনন্দিত। এ ধরনের আয়োজন মহান এই সাহিত্যিককে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, মহাকবির জীবন ও সাহিত্য সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হলে তরুণ প্রজন্ম সাহিত্যচর্চায় আগ্রহী হবে। একই সঙ্গে এ ধরনের উৎসব আমাদের সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ ও বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

মধুসূদন জন্মোৎসব আয়োজনকে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

সবশেষে বাণীতে ড. মুহাম্মদ ইউনূস ‘মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মোৎসব’ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা