• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছাত্র-জনতা নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না- সারজিস

   ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধি

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুড়িগ্রামে ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচীতে তিনি একথা বলেন। 

সারজিস বলেন, সীমান্তে যদি ফেলানীর মতো আর কোনও ভাইবোনের লাশ ঝুলে থাকে, তবে লং মার্চ করে তারকাঁটা ভেদ করে যাবেন। জানান, নতুন বাংলাদেশে ছাত্র-জনতা নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না। হুঁশিয়ারি দেন আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি ক্ষমতা আকড়ে ধরার জন্য কোন দেশের দালালী করে তাহলে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। 

কর্মসূচিতে সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ, শহীদ ফেলানীর নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ, সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরাঞ্চলের জীবন-জীবিকার উন্নয়নে নদী সংস্কারের পাঁচ দফা দাবি জানান সারজিস আলম।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ