• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সঞ্চয়পত্র কেনার সীমা তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পি.এম.
সঞ্চয়পত্র ও বন্ড বাজার নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখছেন অর্থসচিব - ছবি-ভিওডি বাংলা

সরকার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বিদ্যমান সীমা তুলে দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বলেন, সঞ্চয়পত্রে বিনিয়োগ আরও সহজ ও কার্যকর করতে সরকার নতুন সিদ্ধান্তের দিকে এগোচ্ছে, যার মধ্যে অন্যতম হলো কেনার সীমা প্রত্যাহার।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ তথ্য জানান। অর্থসচিব বলেন, সঞ্চয়পত্র দেশের একটি গুরুত্বপূর্ণ সঞ্চয় মাধ্যম। বর্তমান আর্থিক বাস্তবতায় সাধারণ মানুষের বিনিয়োগের সুযোগ বাড়াতে এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে সরকার নীতিগত সংস্কারের কথা ভাবছে।

তিনি আরও জানান, সঞ্চয়পত্র কেনাবেচায় সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যাতে একদিকে জনগণের সঞ্চয় নিরাপদ থাকে, অন্যদিকে সরকারের আর্থিক চাপও সহনীয় পর্যায়ে থাকে।

সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, দেশের বন্ড বাজারকে কার্যকর ও সহজ করা গেলে এর পরিধি ৬ ট্রিলিয়ন টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ ক্ষেত্রে নীতিগত সহায়তা ও কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি।

গভর্নর উল্লেখ করেন, ভবিষ্যতে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল থাকতে পারবে না। তাদের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ কিংবা বন্ড বাজারে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন হবে। এতে আর্থিক খাতের ওপর চাপ কমবে এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের নতুন পথ তৈরি হবে।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সুদের হার নির্ধারণের বিষয়টি বন্ড বাজারের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। একক ও বাস্তবসম্মত সুদের হার কাঠামো গড়ে তুলতে পারলে দেশের বন্ড বাজার টেকসই ও শক্তিশালী হবে।

বিশেষজ্ঞদের মতে, সঞ্চয়পত্র ও বন্ড বাজারে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাজার আরও গভীর ও গতিশীল হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি