• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-১৭: তারেক রহমানের প্রচারণায় গেঞ্জি বিতরণ

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ পি.এম.
ঢাকা-১৭ আসনে গেঞ্জি বিতরণ। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।ঢাকা-১৭ আসনে গেঞ্জি বিতরণ

সোমবার (২৬ জানুয়ারি) প্রচারণার পঞ্চম দিনে, রাজধানীর গুলশান, বনানী ও নিকেতন এলাকায় তার পক্ষ থেকে দোকানদার, রিক্সাওয়ালা এবং সিএনজি চালকদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে।

ঢাকা-১৭ প্রচার-প্রচারণা উপকমিটির উপদেষ্টা আবুল কাশেম অনুষ্ঠানে উপস্থিত থেকে জনগণের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া কামনা করেন। তিনি ধানের শীষ প্রতীকধারী সকল প্রার্থীর জন্যও সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।

এছাড়া, প্রচারণা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক শাকিল আহমেদ, সদস্য মির্জা সম্রাট, রেজা, মো. ফরিদ এবং ইঞ্জিনিয়ার এনামুল হক। গবেষক কাজী বাশার নবাব সহ আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস