{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার শিক্ষার্থীদের ‘গ্লোবাল সিটিজেন’ হিসেবে গড়তে চায় সরকার: মাহদী আমিন হামে শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখছে সরকার: স্বাস্থ্যসচিব জেনারেল মাসুদ সরিয়েছে আড়াই বিলিয়ন ডলার মমতাকে আনফলো করল কলকাতা পুলিশ, ফলো তালিকায় মোদি-শুভেন্দু জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে পক্ষপাত নয়: চিফ প্রসিকিউটর ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যার সমাধান করবে সরকার: প্রযুক্তিমন্ত্রী যুদ্ধবিরতি প্রস্তাবে আজই ইরানের জবাব আসতে পারে: ট্রাম্প কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান

২০৩০ বিশ্বকাপ:

ফুটবলের ফাইনাল ভেন্যু, স্পেনেই চূড়ান্ত ম্যাচ

স্পোর্টস ডেস্ক    ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ আয়োজনের ভেন্যু চূড়ান্ত হয়েছে। বহুল প্রতীক্ষিত এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে স্পেনে ২০৩০ সালে। স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনাল ভেন্যু নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল আলোচনা ও প্রতিযোগিতা। শেষ পর্যন্ত স্পেনই চূড়ান্তভাবে ফাইনালের স্বাগতিক হওয়ার নিশ্চয়তা পেল।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি বলেন, “২০৩০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ স্পেনেই অনুষ্ঠিত হবে।” তবে এখনো নির্দিষ্ট কোন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি অনুযায়ী, ফাইনাল ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে দুটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম-রিয়াল মাদ্রিদের ‘সান্তিয়াগো বার্নাব্যু’ এবং বার্সেলোনার পুনর্নির্মিত ‘ক্যাম্প ন্যু’। আধুনিক সুযোগ-সুবিধা ও বিপুল দর্শক ধারণক্ষমতার কারণে এই দুটি স্টেডিয়ামকেই সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে, মরক্কোও ফাইনাল আয়োজনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছিল। দেশটি তাদের নির্মাণাধীন ‘হাসান টু’ স্টেডিয়ামকে ফাইনালের ভেন্যু হিসেবে প্রস্তাব করেছিল। ২০২৮ সালে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকা এই স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক, যা একে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে পরিণত করবে।

উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপ ফুটবল ইতিহাসের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে। তাই এই আসরকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা নিয়েছে ফিফা। মূল আয়োজক দেশ হিসেবে থাকবে ইউরোপ ও আফ্রিকার তিন দেশ-স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি ঐতিহাসিক গুরুত্বের কারণে লাতিন আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে উদ্বোধনী ও বিশেষ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

তিন মহাদেশে ছড়িয়ে থাকা এই বিশ্বকাপ আসর ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য উৎসবে রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিন জানালো ফিফা
চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিন জানালো ফিফা
টানা চার ইনিংসে ফিফটি মমিনুলের
টানা চার ইনিংসে ফিফটি মমিনুলের
ম্যাচের মাঝেই সুখবর পেলেন পেসার নাহিদ রানা
ম্যাচের মাঝেই সুখবর পেলেন পেসার নাহিদ রানা