• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সবই আছে, নেই শুধু অবকাঠামো

   ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পি.এম.
ছবি: নির্মাণাধীন বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

টাঙ্গাইল প্রতিনিধি

ডাক্তার, নার্স, যন্ত্রপাতি সবই আছে, নেই শুধু অবকাঠামো। ভুগছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার লাখও মানুষ। ২০০৬ সালে কাজ শুরু হলেও ১৮ বছরেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নিত করা যায়নি। সামান্য অপারেশনের জন্য রোগীকে রেফার করা হয় টাঙ্গাইলে। 

৩১ থেকে ৫০ শয্যায় নিতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অবকাঠামো নির্মাণ কাজ শুরু ২০০৬ সালে। প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হওয়ার পর নানা টানাপোড়েন ও আমলাতান্ত্রিক জটিলতায় আটকে পড়ে নির্মাণ কাজ। ১৮ বছরেও তা শেষ হয়নি। স্বাস্থ্য সেবায় চরম ভোগান্তিতে স্থানীয়রা।  

বাসাইল হাসপাতালে ২৭ জন ডাক্তারের পোষ্ট থাকলেও নেই তাদের বসার জায়গা। এক রুমে গাদাগাদি করে বসতে হয় তাদের। 

টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লি হামিদ জানান, অবকাঠামোর বিষয়টি জানিয়ে প্রতি তিন মাস পর পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হচ্ছে। কিন্তু সমাধান মিলছে না। অবকাঠামো সমস্যার দ্রুত সমাধান চায় বাসাইলবাসী।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ