• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ত্রয়োদশ জাতীয় নির্বাচন:

১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিন অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট পর্যবেক্ষণের জন্য ১৬টি দেশ বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে। দেশগুলো থেকে মোট ৫৭ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছেন।

এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে কয়েক শতাধিক পর্যবেক্ষক অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

সর্বোচ্চ পর্যবেক্ষক পাঠাচ্ছে মালয়েশিয়া, যেখানে ১৪ জন প্রতিনিধির নেতৃত্ব দেবেন দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। তুরস্ক থেকে ১২ জন পর্যবেক্ষক আসবেন, নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।

এছাড়া যেসব দেশ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে, সেগুলো হলো-ইন্দোনেশিয়া (৫), জাপান (৪), পাকিস্তান (৩), ভুটান (২), মালদ্বীপ (২), শ্রীলঙ্কা (১), ফিলিপাইন (২), জর্ডান (২), ইরান (১), জর্জিয়া (২), রাশিয়া (২), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (১) এবং দক্ষিণ আফ্রিকা (২)।

গুরুত্বপূর্ণ পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা|

নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয় কার্যক্রমে সহায়তা করছেন সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ। তিনি জানান, এ পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক ও দেশীয় পর্যবেক্ষক অংশগ্রহণ নিশ্চিত করেছেন এবং আরও কিছু দেশের প্রতিনিধির আগমন আশা করা হচ্ছে।

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক রাষ্ট্রপতি নান্না আকুফো-আডো। দলে রয়েছেন মালদ্বীপের সাবেক উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাদজি।

ইইউ ইওএম-এর প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। মিশনে আরও অন্তত সাতজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য থাকবেন। তারা হলেন: লুকাস মান্ডল (অস্ট্রিয়া), লোরান্ত ভিনচে (রোমানিয়া), তোমাশ জদেখোভস্কি (চেক প্রজাতন্ত্র), লেইরে পাইহিন (স্পেন), শেরবান দিমিত্রিয়ে স্টুর্দজা (রোমানিয়া), মাইকেল ম্যাকনামারা (আইরল্যান্ড) এবং ক্যাটারিনা ভিয়েরা (নেদারল্যান্ডস)।

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদের ওপর গণভোট। এবারের নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনের জন্য ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় ২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী