• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজার দায়িত্ব হস্তান্তর নিয়ে নতুন তথ্য জানাল হামাস

আন্তর্জাতিক ডেস্ক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

দুই বছরের যুদ্ধ পরবর্তী গাজায় প্রশাসনিক শূন্যতা দূর করতে বড় ধাপে এগোচ্ছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম সোমবার (২ ফেব্রুয়ারি) বলেন, গাজার সরকারি ও প্রশাসনিক সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

রয়া নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে কাসেম জানান, ফিলিস্তিনি বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়াটি তদারকি করবে। তিনি বলেন, “আমরা সব পক্ষকে আহ্বান জানাই, যেন এই কমিটির কাজ সহজ করা হয় এবং ইসরায়েলের কারণে টানা দুই বছরের যুদ্ধের পর গাজায় পুনরুদ্ধার কার্যক্রম শুরু করা যায়।”

হামাসের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব বর্তমান হামাসের কাছ থেকে ১৫ সদস্যের ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়া হবে। এই কমিটির নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)।

এনসিএজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শা‘আথ। রাফাহ সীমান্ত সোমবার আবারো খোলার পর গাজায় প্রবেশ শুরু হলে কমিটির সদস্যরা সেখানে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই দায়িত্ব হস্তান্তর গাজায় দীর্ঘ যুদ্ধের পর প্রশাসনিক শূন্যতা কাটিয়ে ওঠা এবং মানবিক পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজান শুরু হতে পারে ১৯-২০ ফেব্রুয়ারি
রমজান শুরু হতে পারে ১৯-২০ ফেব্রুয়ারি
যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি
খামেনি হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি
যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালানোর পরামর্শ সৌদি আরবের
যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালানোর পরামর্শ সৌদি আরবের