• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিয়াম আহমেদ:

শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই

বিনোদন ডেস্ক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ এ.এম.
শাকিব খান-চিত্রনায়ক সিয়াম আহমেদ ছবি: সংগৃহীত

শুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে রয়েছে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’। বর্তমানে শ্রীলঙ্কায় সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এরই মধ্যে ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নিজের অবস্থান ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে খোলামেলা কথা বলেছেন সিয়াম আহমেদ।

শাকিব খানের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কি না-এমন প্রশ্নের জবাবে সিয়াম স্পষ্টভাবে জানান, তিনি কাউকে প্রতিযোগী হিসেবে দেখেন না। সিয়ামের ভাষায়, “শাকিব ভাই ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়, আর আমি সেই চেষ্টাও করি না। আমি শুধু নিজের কাজটুকু ঠিকঠাকভাবে করে যেতে চাই।”

ঈদুল ফিতরে শাকিব খানের ছবির সঙ্গে নিজের সিনেমা মুক্তি পাওয়ার প্রসঙ্গেও কথা বলেন এই অভিনেতা। সিয়াম বলেন, “ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। এই সময়টাতে সবার সেরা কাজগুলোই দর্শকের সামনে আসে। শাকিব ভাইয়ের সিনেমার সঙ্গে আমার সিনেমাও যদি জায়গা পায়, সেটি আমার জন্য আনন্দের। আমার প্রতিদ্বন্দ্বিতা আসলে নিজের সঙ্গেই। দর্শক আমার নতুন কাজ কতটা গ্রহণ করল এবং আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নিতে পারলাম-এটাই আমার ভাবনার জায়গা।”

সিনেমা ‘রাক্ষস’-এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সিনেমাটিতে তাকে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস’ মূলত অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত একটি সিনেমা, যেখানে প্রচুর ভায়োলেন্স এবং রাফ ন্যারেটিভ ব্যবহার করা হয়েছে-যা দেশের প্রচলিত সিনেমার চেনা গণ্ডির বাইরে।

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পুরো ইউনিট শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফিরবে। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশের লোকেশনে বাকি অংশের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। শুটিংয়ের পাশাপাশি সিনেমাটির সম্পাদনার কাজও একসঙ্গে এগিয়ে চলছে।

রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্মাতা ও সংশ্লিষ্টদের আশা, ভিন্ন গল্প ও নির্মাণশৈলীর কারণে দর্শকদের জন্য এটি হতে পারে এক নতুন অভিজ্ঞতা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই
অপু বিশ্বাস: শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই