• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রিজওয়ানা হাসান

শব্দদূষণ রোধে হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পি.এম.
কথা বলছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কঠোরভাবে আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিধিমালা প্রণয়ন করা হয়েছে, এখন এর সঠিক ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর হাইকোর্ট মাজার চত্বরে ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ অধিদফতর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বিআরটিএ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। হর্ন ব্যবহারজনিত শব্দদূষণ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নতুন বিধিমালায় সব ধরনের উৎস থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে। আমরা প্রাথমিকভাবে হর্নজনিত শব্দদূষণ নিয়ন্ত্রণ দিয়ে কাজ শুরু করেছি। এই বিধিমালার আওতায় পুলিশকে সরাসরি জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং তারা ইতোমধ্যে আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ শুরু করেছে, যা বাংলাদেশে আগে কখনও হয়নি।’

তিনি আরও আশা প্রকাশ করেন, কঠোর আইন প্রয়োগের ফলে মানুষের অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় তিনি পুলিশ কর্তৃপক্ষকে আগামী ছয় মাসের জন্য একটি বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন। ঘোষিত নীরব এলাকাগুলোতে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে, সে বিষয়গুলো এই পরিকল্পনায় বিস্তারিতভাবে উল্লেখ করার কথা বলেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক ফরিদ আহমেদ।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা