• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মতিউরের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পি.এম.
মতিউর রহমান। সংগৃহীত ছবি

প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, মতিউর রহমান দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিনি নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী মামলা দায়ের হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা করা হয়েছিল। প্রথম মামলায় মতিউরের চার্জশিট অনুমোদিত হয়েছে। দ্বিতীয় মামলায় তার স্ত্রী শাম্মী আখতার শিবলীও আসামি, যার তদন্ত এখনও চলমান।

মতিউর রহমানকে ২০২৫ সালের ১৪ জানুয়ারি গ্রেফতার করা হয়। অনুসন্ধানে তার পরিবার ও নিজ নামে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট, তিনটি শিল্পপ্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যাংক ও শেয়ারবাজারের হিসাব জব্দ করা হয়েছে।

এই মামলার আগে, মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক কোরবানির জন্য ১৫ লাখ টাকায় ছাগল কেনার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর আলোচনার সূত্র ধরে মতিউর পরিবারের সম্পদের বিস্তার প্রকাশ্যে আসে।

ভিওডি বাংলা/ এম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী