• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তিন দিনের মধ্যে পণ্য খালাস না করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পি.এম.
নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি

নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন লাইটার জাহাজগুলোকে তিন দিনের মধ্যে বন্দরে পৌঁছে পণ্য খালাস করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী আসন্ন রমজানকে কেন্দ্র করে লাইটার জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে। এতে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের জন্য কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে।

উপদেষ্টা জানান, লাইটার জাহাজ সংকট নিরসনে ইতোমধ্যে তিনটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। তারা দেশের গুরুত্বপূর্ণ নৌপথে মোবাইল কোর্টসহ অভিযান পরিচালনা করছে। ফলশ্রুতিতে বিআইডব্লিউটিসি থেকে মাদার ভেসেলে ৭৩৫টি লাইটার ভেসেল সরবরাহ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে লাইটার ভেসেল ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করা হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে জাহাজ সার্বক্ষণিক ট্র্যাক করা সম্ভব হবে।

উপদেষ্টা আমদানিকারক ও পণ্যের এজেন্টদের নির্দেশ দেন, যারা নির্ধারিত সময়ে পণ্য খালাস করছেন না তাদের তালিকা নৌ পরিবহণ অধিদফতরের মহাপরিচালককে প্রস্তুত করতে হবে। এছাড়া তালিকা গণমাধ্যমে প্রকাশ এবং দায়ী ব্যক্তির লাইসেন্স বাতিলের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর নির্দেশ দেন তিনি।

ভিওডি বাংলা/ এনআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ