• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভিওডি বাংলা ডেস্ক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পি.এম.
ভূমিকম্প। সংগৃহীত ছবি
ভূমিকম্প। সংগৃহীত ছবি

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মায়ানমারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।

এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানান, রাত ৯টা ৩৪ মিনিটে মায়ানমারের আকিয়াব শহরের কাছে প্রায় ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

তিনি জানান, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কক্সবাজার শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে। ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তুলনামূলকভাবে ভারী কম্পন অনুভূত হয়েছে।

এর আগে, মঙ্গলবার ভোরে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১, যা মৃদু শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত।

ভোরের ওই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। এর ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ আরিফ

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ইসলামিক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন
আবদুল্লাহিল আমান আযমী
বেতন-ভাতা ছাড়াও ১ কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী