• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

প্রীতম হাসান মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ

বিনোদন ডেস্ক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পি.এম.
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান-সহ-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী-ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের তরুণ প্রজন্মের প্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এক অনন্য স্টাইল এবং ব্যক্তিত্বের জন্য পরিচিত। নিজের লুক, অভিনয় শৈলী ও কাজের ধরনে তিনি সবসময় নিজস্বতার ছাপ রাখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের পছন্দ, সহ-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং আসন্ন প্রজেক্ট নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

লুক নিয়ে তিনি সরল এবং বাস্তববাদী। প্রীতম বলেন, “আমার চেহারা একটু দাড়ি আর বড় চুল রাখলে ভালো লাগে। সবাই জানে আমি আমার বড় চুলটা পছন্দ করি, তাই সবসময় বড় চুল রাখি।” যদিও তিনি এখন বড় কোনো পরিবর্তন আনছেন না, ভবিষ্যতের জন্য কিছু চমক রেখেছেন। তিনি জানান, “খুব বেশি পরিবর্তন করছি না, আমি যেরকম আছি সেরকমই থাকব মোস্ট লাইকলি।”

নতুন প্রজেক্টে তিনি মেহজাবীন চৌধুরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। প্রীতমের মতে, শুটিংয়ের সময় প্রচণ্ড রোদ থাকা সত্ত্বেও কাজের অভিজ্ঞতা অসাধারণ। তিনি বলেন, “মেহজাবীনের সঙ্গে কাজের এক্সপেরিয়েন্সটা এখন পর্যন্ত অসাধারণ। সে সত্যিই একজন চমৎকার মানুষ। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ওনার মতো একজন অভিনেত্রীকে এই প্রজেক্টের জন্য পেয়েছি।”

প্রজেক্টটি দর্শকদের জন্য নতুন ধরনের চরিত্রের চমক নিয়ে আসবে। প্রীতম স্পষ্ট করে বলেছেন যে তিনি কোনো বিদেশি বা দেশি আইকনিক চরিত্রের হুবহু অনুকরণ করতে চান না। বরং তিনি নতুন চরিত্র তৈরি করে অনুপ্রেরণা নিতে আগ্রহী। তিনি জানান, “আমরা জেমস বন্ড করতে পারব না, মাসুদ রানাও করতে পারব না। তবে আমরা যা করতে পারি, তা হলো নতুন একটি চরিত্রের মাধ্যমে দর্শকদের কাছে কিছু আলাদা উপস্থাপন করা।”

প্রীতম হাসান চলচ্চিত্র এবং মিউজিক ভিডিওর জগতে নিজের লুক এবং অভিনয় দক্ষতার জন্য তরুণদের কাছে বিশেষ জনপ্রিয়। তিনি যেমন সৃজনশীলতার সঙ্গে কাজ করছেন, তেমনই সহ-অভিনেত্রীদেরও প্রশংসা করতে পিছপা হন না। নতুন প্রজেক্টটি নিয়ে তিনি উন্মুখ এবং আশা প্রকাশ করেছেন যে এটি দর্শকদের কাছে নতুন ধরনের অভিজ্ঞতা উপহার দেবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা’: পিয়া জান্নাতুল
‘ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা’: পিয়া জান্নাতুল
মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়! মুখ খুললেন মেহজাবীন
মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়! মুখ খুললেন মেহজাবীন
জাইমা রহমানকে নিয়ে প্রশংসায় বাঁধন-তিশা
জাইমা রহমানকে নিয়ে প্রশংসায় বাঁধন-তিশা