• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

‘কান্তারা-২’ বিতর্কে কর্নাটক হাইকোর্টে রণবীর সিং

বিনোদন ডেস্ক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পি.এম.
বলিউড সুপারস্টার রণবীর সিং। ছবি: সংগৃহীত

‘কান্তারা-২’ সিনেমা ও কর্নাটকের স্থানীয় দৈব ঐতিহ্য নিয়ে মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলা বাতিলের আবেদন নিয়ে তিনি কর্নাটক হাইকোর্টে আবেদন করেছেন। বর্তমানে বিষয়টি শুনানির অপেক্ষায় রয়েছে।

গত বছরের ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’-এর সমাপনী অনুষ্ঠানে তার একটি পারফরম্যান্স ও মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথালের অভিযোগ, ওই অনুষ্ঠানে রণবীর পঞ্জুরলি ও গুলিগা দৈবের অভিব্যক্তি নকল করেন এবং পবিত্র ‘চাভুন্ডি দৈব’-কে “মেয়ে ভূত” বলে কটাক্ষ করেন। ২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও দেখে তিনি বিষয়টি জানতে পারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

উপকূলীয় কর্নাটকে চাভুন্ডি দৈবকে দেবীশক্তির প্রতীক ও রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়। তাকে ‘ভূত’ আখ্যা দেওয়া এবং বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

পরে গত ২৭ ডিসেম্বর রণবীরের বিরুদ্ধে আদালতে একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করা হয়। আদালতের নির্দেশে চলতি বছরের জানুয়ারিতে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

জানা গেছে, মামলাটি বেঙ্গালুরুর প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আগামী ৮ এপ্রিল শুনানির দিন ধার্য রয়েছে। আইনি জটিলতা থেকে মুক্তি পেতে এফআইআর বাতিলের আবেদন নিয়ে কর্নাটক হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এই বলিউড তারকা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’