• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসি মাছউদ

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিলের সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পি.এম.
নির্বাচন কমিশনার (ইসি) মো. আব্দুর রহমানেল মাছউদ। সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনার (ইসি) মো. আব্দুর রহমানেল মাছউদ। সংগৃহীত ছবি

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইসি মাছউদ জানান, সারা দেশে বর্তমানে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’র কাছে অভিযোগ করতে পারবেন। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা আইন ভঙ্গ করলে বা কোনো প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ গুরুতর হলে সরাসরি নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। 

দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে। সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান তিনি।

এদিকে ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইসি মাছউদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহার প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর মনোবল ক্ষুণ্ণ হয়—এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়।

ভিওডি বাংলা/ এনআর/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ইসলামিক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন
আবদুল্লাহিল আমান আযমী
বেতন-ভাতা ছাড়াও ১ কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী