• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের পল্লবীর ওয়াপদা বিহারি ক্যাম্প থেকে দুই সন্তানসহ এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত হওয়ার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।  

নিহত দম্পতি হলেন মোহাম্মদ মাসুম এবং তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি। তাদের দুই সন্তানও মারা গেছে—সাড়ে ৩ বছর বয়সী ছেলে মিনহাজ ও দেড় বছর বয়সী ছোট ছেলে আসাদ।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহত পরিবারটি মিরপুর-১১ নম্বর সেকশনের (পল্লবী) বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পে ভাড়া বাসায় থাকতেন। তাদের মৃত্যু সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, পরিবারটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। স্বামী রিকশা চালাতেন এবং স্ত্রী বিভিন্ন বাসায় কাজ করতেন। পরিবারটি বিভিন্ন সমিতিতে ঋণগ্রস্ত ছিল এবং প্রতিদিন ঋণের জন্য কেউ না কেউ বাসায় আসত। স্থানীয়দের ধারণা, হয়তো আর কোনো উপায় না দেখে স্বামী-স্ত্রী শিশুদের সঙ্গে আত্মহত্যা করেছেন।

ভিওডি বাংলা/এমএস


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কদমতলীর সাদ্দাম মার্কেটে আগুন
কদমতলীর সাদ্দাম মার্কেটে আগুন
ঢাকায় আরও ৪ থানা স্থাপনের পরিকল্পনা
ঢাকায় আরও ৪ থানা স্থাপনের পরিকল্পনা
ঢাকায় বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
ডিএমপি ঢাকায় বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা