• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাতিসংঘকে হাদি হত্যার তদন্তের প্রস্তাব দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ এ.এম.
শহীদ ওসমান হাদি-ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানায়, যত দ্রুত সম্ভব এই প্রস্তাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত প্রক্রিয়া নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রয়েছে।

শফিকুল আলম আরও জানান, এই হত্যাকাণ্ড নিয়ে দেশ-বিদেশে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সে কারণে তদন্তের বিশ্বাসযোগ্যতা বাড়াতে এবং সব পক্ষের আস্থা অর্জনের জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরকে যুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ও হাদির পরিবার।

ওই কর্মসূচিতে অংশ নেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তারা বলেন, এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হলে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত ছাড়া বিকল্প নেই।

অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান, জাতিসংঘের অধীনে তদন্তের সুনির্দিষ্ট ঘোষণা এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। একই সঙ্গে তারা দ্রুত তদন্ত শুরু করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা