• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুই দিন সারাদেশের দোকান ও শপিং মল বন্ধ থাকবে

ভিওডি বাংলা ডেস্ক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন রাজধানীসহ সারা দেশের সব দোকান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারাদেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে। ফলে নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিন ছুটি থাকছে।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ হাজার বেড়ে, ৩ হাজার কমল সোনার দাম
৭ হাজার বেড়ে, ৩ হাজার কমল সোনার দাম
রোজার আগে লেবু-মুরগির দাম চড়েছে, সবজি ও পেঁয়াজে স্বস্তি
রোজার আগে লেবু-মুরগির দাম চড়েছে, সবজি ও পেঁয়াজে স্বস্তি
২ দিনের ব্যবধানে সোনার দামে বড় ধস
২ দিনের ব্যবধানে সোনার দামে বড় ধস