• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

গিবত করলে জনগণের কোনো লাভ হয় না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পি.এম.
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

রাজনীতির কাদা ছোড়াছুড়ির বদলে জনগণের ভবিষ্যৎ নিয়েই কথা বলার আহ্বান জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রতিপক্ষকে আক্রমণ করে বা সমালোচনা করে সাধারণ মানুষের কোনো লাভ হয় না—দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনই হওয়া উচিত রাজনীতির মূল উদ্দেশ্য।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি বলেন,
“আজকে এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে হয়তো আমি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সম্পর্কে অনেক কথা বলতে পারতাম… কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা কারো সম্পর্কে যাই বলি না কেন তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না।”

তিনি বলেন, দেশের বর্তমান সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে বিএনপি ইতোমধ্যে সারা দেশের মানুষের সামনে তাদের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেছে। “সেখানে আমরা উল্লেখ করেছি নারীদেরকে কীভাবে সামনে এগিয়ে নিতে চাই… ছাত্রদের লেখাপড়ার জন্য কী ব্যবস্থা করতে চাই… বেকারদের কর্মসংস্থান… ৪০ লাখ প্রতিবন্ধী মানুষ… কৃষক ভাইদের পাশে দাঁড়ানো—সবই সেখানে বলা আছে,” বলেন তিনি।

তারেক রহমান জানান, ইশতেহারে ক্রীড়াক্ষেত্রেও পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “আপনাদের এলাকার সন্তান আমিনুল যেমন একজন প্রফেশনাল খেলোয়াড়, শুধু আমিনুল একা কেন হবে? আমিনুলের মতো শত শত আমিনুল কীভাবে আমরা তৈরি করতে পারি দেশে সেটির উল্লেখ আমরা করেছি।”

আগামী ১২ তারিখের নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এ দিনই জনগণ নির্ধারণ করবে কারা দেশ পরিচালনার দায়িত্ব নেবে।
“আমরা এমন একটি মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি, যেখানে নিজেদের রায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব,” বলেন তিনি।

তিনি স্মরণ করিয়ে দেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির বহু নেতা-কর্মী ও অরাজনৈতিক মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, কেউ কেউ জীবনও দিয়েছেন।
“আমরা সেই মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি, যেখানে নিজেদের রায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারব,”—বলেন তারেক রহমান।

পরবর্তী লক্ষ্য হিসেবে দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে অতীতের ধারাবাহিকতায় নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। “দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন… স্কুল পর্যায় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন,”—উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়।

কৃষকদের বিষয়ে বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “আমাদের কৃষক যদি ভালো থাকে, আমাদের দেশের মানুষ তাহলে ভালো থাকবে।”

তিনি জানান, সরকার গঠন করতে পারলে কৃষি কার্ড চালু করে সরাসরি কৃষকদের কাছে বীজ ও প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

গত ১৬ বছরে মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি দাবি করে বিএনপি চেয়ারম্যান বলেন, “মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, সেই আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

তিনি বলেন, “পালিয়ে যাওয়ার আগে ১৪০০ মতো মানুষকে হত্যা করেছে, ২০ হাজারের মতো মানুষকে বিভিন্নভাবে আহত করেছে।” এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার করে তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে। “দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে জনগণের ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়,”—বলেন তিনি।

সবশেষে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের কল্যাণে নেওয়া সব পরিকল্পনা বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর লড়াই চালানো হবে।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী