• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদের দাফন সম্পন্ন, সর্বস্তরের শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২০ জুন ২০২৬, ০৫:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন আল রশীদের দাফন সম্পন্ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর কবরস্থানে দাফন করা হয় সদর আসনের পাঁচবারের এই সাবেক সংসদ সদস্যকে।

শনিবার (২০ জুন) বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাকারিয়া।

জানাজার আগে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, প্রশাসনের কর্মকর্তা এবং পরিবারের সদস্যরা। তারা দেশের রাজনীতি, গণতন্ত্র ও ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে হারুন আল রশীদের অবদানের কথা স্মরণ করেন।

জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি এম এ মান্নান, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি এম এ হান্নান, জেলা প্রশাসক (ডিসি) মো. আবু সাঈদ, পুলিশ সুপার (এসপি) শাহ্ মো. আব্দুর রউফ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপলসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। পরে শহরের শেরপুর কবরস্থানে তার মায়ের কবরের পাশে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় দাফন করা হয় এই নেতাকে।

এর আগে, শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা এবং বাদ আসর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট হারুন আল রশীদ মারা যান।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী