• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক

শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক    ২০ জুন ২০২৬, ০৮:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে প্রথমে রাজধানীর মহাখালী কাঁচাবাজারের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। পরে একটি মিছিল বের হয়ে তেজগাঁও সাতরাস্তায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, কোনো সংসদ সদস্য হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য করেননি। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা ছড়ানো হচ্ছে। তিনি জামায়াতকে এখান থেকে রাজনৈতিক সুবিধা আদায় করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

আব্দুল মোনায়েম মুন্না ধর্মীয় ইস্যু ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরি না করারও আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইসলামে পূর্ণ আস্থা রাখে। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম যুক্ত করেছিলেন। তাই এই দল কখনো ইসলামবিরোধী হতে পারে না।

যুবদলের সভাপতি জানান, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল এর কঠোর রাজনৈতিক জবাব দেবে।

কর্মসূচিতে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, প্রধানমন্ত্রীর গবেষণাবিষয়ক কর্মকর্তা আব্দুস ছাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি আব্দুর রহমান সানি, যুবদল নেতা শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, হাবিবুর রহমান মীম, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

‎ভিওডি বাংলা/সবুজ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদের দাফন সম্পন্ন, সর্বস্তরের শ্রদ্ধা
সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদের দাফন সম্পন্ন, সর্বস্তরের শ্রদ্ধা
বাষট্টির যুদ্ধে জিয়াউর রহমানের বীরত্ব স্মরণ করলেন সেতুমন্ত্রী
বাষট্টির যুদ্ধে জিয়াউর রহমানের বীরত্ব স্মরণ করলেন সেতুমন্ত্রী
ফ্যাসিবাদীরা মুক্তিযোদ্ধার সন্তান সেজে অত্যাচার চালিয়েছে
ফ্যাসিবাদীরা মুক্তিযোদ্ধার সন্তান সেজে অত্যাচার চালিয়েছে