• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্যবাদের কাছে মাথা নত করলে ছাড় নয়: গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ

তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর

খুলনা প্রতিনিধি    ২০ জুন ২০২৬, ০৯:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের সামনে বর্তমানে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে—রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। তিনি আরও জানান, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো ধরনের আপস করা হবে না।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে ‘গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে’ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সংস্কার ও ন্যায়বিচারের প্রশ্নে আমরা রাজপথে যেমন ছিলাম, ভবিষ্যতেও তেমনই থাকবো।”

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, খুলনাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে। তার ভাষায়, কেসিসি, কেডিএ, জেলা পরিষদ এমনকি বিসিবিতেও দলীয় লোক বসানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ অন্যান্য নেতারা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেয়াল কেটে ১৪০০ ভরি অলঙ্কার লুট
দেয়াল কেটে ১৪০০ ভরি অলঙ্কার লুট
ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মৃত্যু
ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মৃত্যু
সিডিএ’তে প্ল্যান পাসে হয়রানি করলে কঠোর ব্যবস্থা: চেয়ারম্যান
সিডিএ’তে প্ল্যান পাসে হয়রানি করলে কঠোর ব্যবস্থা: চেয়ারম্যান