• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্যবাদের কাছে মাথা নত করলে ছাড় নয়: গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ

আধিপত্যবাদের কাছে মাথা নত করলে ছাড় নয়: গোলাম পরওয়ার

খুলনা প্রতিনিধি    ২০ জুন ২০২৬, ১১:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

গণভোটকে সংবিধানবিরোধী বলে সমালোচনা করা ব্যক্তিরাও একসময় ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২০ জুন) খুলনা সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের চারটি প্রশ্নে প্রায় ৭০ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছিল। তার দাবি, বর্তমানে যারা গণভোটকে সংবিধানবিরোধী বলে সমালোচনা করছেন, তাদের অনেকেই তখন এর পক্ষে ভোট দিয়েছিলেন।

তিনি আরও বলেন, দেশের জনগণ কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেবে না। সরকার যদি জাতীয় স্বার্থবিরোধী কোনো অবস্থান নেয়, তবে জনগণ তার বিরুদ্ধে অবস্থান নেবে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনের পর কয়েক মাস পেরিয়ে গেলেও ক্ষমতাসীনরা জনগণকে দেওয়া অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো কার্যকর করার দাবি জানান তিনি।

পরওয়ারের ভাষ্য অনুযায়ী, গণভোটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দলীয়করণ বন্ধ এবং বিভিন্ন সাংবিধানিক সংস্কারসহ একাধিক বিষয়ে জনগণ মতামত দিয়েছিল।

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, দেশে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। এছাড়া সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ অন্যান্য নেতারা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেয়াল কেটে ১৪০০ ভরি অলঙ্কার লুট
দেয়াল কেটে ১৪০০ ভরি অলঙ্কার লুট
তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর
তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর
ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মৃত্যু
ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মৃত্যু