• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

কোটচাঁদপুরে ধানের শীষের গণজোয়ার, জনসভায় জনতার ঢল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, কোটচাঁদপুরে নির্বাচনী উত্তাপ ততটাই বাড়ছে। প্রচারণার শেষ মুহূর্তে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।

(৮ ফেব্রুয়ারি রোববার) বিকেলে স্থানীয় আখ সেন্টার মাঠে আয়োজিত এই নির্বাচনী সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।

দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কোটচাঁদপুর শহর। জনসভাস্থল ছাড়িয়ে লোকসমাগম আশপাশের রাস্তাগুলোতে ছড়িয়ে পড়ে। মিছিলে আসা সাধারণ মানুষের উচ্ছ্বাস এবং ধানের শীষের পক্ষে স্লোগান দেখে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কোটচাঁদপুরে এবার ধানের শীষের পক্ষে বড় ধরনের নীরব ভোট বিপ্লব ঘটতে পারে।

"জনতার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছে ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। ভয়-ভীতি উপেক্ষা করে মানুষ যেভাবে ঘর থেকে বেরিয়ে এসেছে, তাতে আগামী নির্বাচনে এই জনপদ ধানের শীষের শক্ত ঘাঁটিতে পরিণত হবে।" তারা ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে আশাবাদী।

সভার প্রান্ত থেকে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা পরিবর্তন চান। জনসভায় আসা এক প্রবীণ ভোটার বলেন, "এমন জনস্রোত কোটচাঁদপুরে অনেকদিন দেখিনি। এই জনজোয়ারই বলে দিচ্ছে বিজয় যেন আমাদের সন্নিকটে।"

কোটচাঁদপুরের এই নির্বাচনী জনসভা কেবল একটি দলীয় কর্মসূচি নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের এক বিশাল সমাবেশে রূপ নিয়েছে। সর্বত্র এখন একটাই আলোচনা—আগামী নির্বাচনে ধানের শীষের জয়জয়কার হবে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আমিরুজ্জামান খান শিমুল, কণ্ঠশিল্পী মনির খান, জেলা বিএনপির বাবু জয়ন্ত কুমার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আর রশীদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এস. কে. সালাহউদ্দীন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম মামুন, কুশনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়া, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বিশ্বাস, লিটন গাফফার আলী, আব্দুল খালেক প্রমুখ।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিক দলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
টমটমচালক হত্যা নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ