• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:

অর্ধেক প্রার্থী স্বল্প আয়ের, কোটি টাকা আয় ৯৫ জনের

নিজস্ব প্রতিবেদক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পি.এম.
প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলে সুজনের প্রার্থীর তথ্য সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের অর্ধেকই স্বল্প আয়ের। আর কোটি টাকা আয় করা প্রার্থী ৯৫ জন বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির তথ্যমতে, মোট প্রার্থীর মধ্যে ৮৩২ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার নিচে, যা শতকরা হিসাবে ৪১ শতাংশ। অন্যদিকে, এক কোটি টাকার বেশি আয় রয়েছে এমন প্রার্থীর সংখ্যা ৯৫ জন। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুজন আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

সুজনর সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রার্থীদের আর্থিক তথ্য উপস্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।

সুজনের দেয়া তথ্যে দেখা যায়, এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে  ৭৪১ জন প্রার্থীর আয় ৫ লাখ থেকে ২৫ লাখ টাকার মধ্যে। ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা আয় করেন ১৩২ জন। ৫০ লাখ থেকে ১ কোটি টাকা আয় রয়েছে ৭১ জন প্রার্থীর। তবে হলফনামায় আয়ের ঘর পূরণ করেননি এমন প্রার্থীর সংখ্যা ১৫৫ জন।

সুজনের তথ্যমতে, বছরে এক কোটি টাকার বেশি আয় করা প্রার্থীদের মধ্যে ৫১ জন বিএনপির। এছাড়া ২৫ জন স্বতন্ত্র এবং ৫ জন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ২০২৬ জন প্রার্থীর মধ্যে ৫১৯ জন অর্থাৎ ২৫ দশমিক ৬২ শতাংশই ঋণগ্রহীতা। তাদের মধ্যে পাঁচ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন ৭৫ জন, যা মোট প্রার্থীর ১৪ দশমিক ৪৫ শতাংশ।

এতে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীর সংখ্যা কিছুটা কমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই হার ছিল ২২ দশমিক ৮৩ শতাংশ। এবার তা কিছুটা কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৯৩ শতাংশে।

বিশ্লেষণে আরও দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে এক কোটি টাকার বেশি আয়কারী প্রার্থী এবং ৫ লাখ টাকার কম আয়কারী প্রার্থীর হার কমেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে এ হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৭৭ শতাংশ এবং ৪৫ শতাংশ। এবারের নির্বাচনে তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশ এবং ৪১ শতাংশে।

নির্বাচনে শীর্ষ আয়কারীদের তালিকাও প্রকাশ করেছে সুজন। এ তালিকায় ছয়জন বিএনপি মনোনীত প্রার্থী, তিনজন স্বতন্ত্র এবং একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রয়েছেন।

তালিকার শীর্ষে রয়েছেন কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তার বার্ষিক আয় প্রায় ৬০ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন টাঙ্গাইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুল ইসলাম, যার বার্ষিক আয় প্রায় ৪০ কোটি টাকা। তৃতীয় অবস্থানে আছেন লক্ষ্মীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী। তার বার্ষিক আয় প্রায় ১৯ কোটি টাকা।

চতুর্থ অবস্থানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, যার আয় ৯ কোটি টাকার বেশি। পঞ্চম অবস্থানে রয়েছেন টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর, যার আয় ৮ কোটি টাকার বেশি।

তালিকায় থাকা অন্য প্রার্থীরা হলেন- কক্সবাজার-১ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ, কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী মো. জসীম উদ্দিন, নেত্রকোনা-১ আসনের বিএনপির প্রার্থী কায়সার কামাল, চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী এবং কুমিল্লা-৭ আসনের বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদ। তাদের সবার বার্ষিক আয় চার কোটি থেকে সাড়ে ছয় কোটি টাকার মধ্যে।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা