• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহী-২ আসন

মিজানুর রহমান মিনুর প্রচারণায় নেতাকর্মীদের ঢল

রাজশাহী প্রতিনিধি    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পি.এম.
মিজানুর রহমান মিনুর নির্বাচনী প্রচারণা। ছবি: ভিওডি বাংলা

রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে নগরীর ২০ নং ওয়ার্ড। এই প্রচারণায় অংশ নেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজা রিটন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই ২০ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় ধানের শীষের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন বিএনপির নেতাকর্মীরা। 

প্রচারণাকালে প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং রাজশাহীর উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণায় বিশেষ উপস্থিতিতে ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজা রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। তারা স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় জনতা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী প্রচারণাটি একটি বিশাল শো-ডাউনে রূপ নেয়।

নেতৃবৃন্দ জানান, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাবেন।

ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা শুরু
পঞ্চগড় আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা শুরু
শপথের পর প্রথমবার নিজ এলাকায় প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন
শপথের পর প্রথমবার নিজ এলাকায় প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন
নবীনগরের চরলাপাংয়ে বালু সন্ত্রাসীদের তাণ্ডব, আহত ১০ জন
নবীনগরের চরলাপাংয়ে বালু সন্ত্রাসীদের তাণ্ডব, আহত ১০ জন