• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পঞ্চগড়

আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা শুরু

পঞ্চগড় প্রতিনিধি    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে শুরু হয়েছে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বইপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিরা বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় মোট ২১টি স্টলে দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে।

মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলার অংশ হিসেবে সরকারি অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য এবং পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ অন্য অতিথিরা বক্তব্য রাখেন। তারা মাতৃভাষার গুরুত্ব, বই পড়ার প্রতি উৎসাহ এবং স্থানীয় শিক্ষার্থী ও লেখকদের অবদান নিয়ে আলোকপাত করেন।

আলোচনা সভার পর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিযোগিতা। এতে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

দিনের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় ভাষা দিবস কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, নাট্য সংগঠন ভূমিজ, কারিগর জ্ঞান চর্চা কেন্দ্র, শুদ্ধস্বর আবৃত্তি একাডেমি, দীপ্তকন্ঠ আবৃত্তি একাডেমি এবং দিশারী নাট্য গোষ্ঠীর শিল্পীরা দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নাট্যাভিনয় পরিবেশন করেন।

পঞ্চগড়ে এ ধরনের আয়োজন শিক্ষার্থী, লেখক, শিল্পী ও সাধারণ জনগণকে মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি বই পড়ার প্রতি আগ্রহী করে তুলেছে।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবাদ সম্মেলনে কথা বলছেন সড়ক, সেতু ও রেল পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত
পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
হাজতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি বাহির থেকে গ্রেপ্তার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ভর্তি ১১ শিক্ষার্থী