• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এইচএসসি পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি    ২ জুলাই ২০২৬, ১২:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বহুতল ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে দেখছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার একটি ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে। নিহত তিশা সরকার ময়মনসিংহের মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিশার বাড়ি জেলার তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকায়। তার বাবা উত্তম সরকার ও মা মনি সরকার। লেখাপড়ার কারণে তিনি গত দুই বছর ধরে নগরীর কাচিঝুলী এলাকার একটি ছাত্রী মেসে বসবাস করছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এর প্রায় চার ঘণ্টা আগে ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিশা। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীটি ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। তবে পরীক্ষার চাপ কিংবা অন্য কোনো ব্যক্তিগত কারণ এ ঘটনার পেছনে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তৃতীয় দফায় পেছাল আলোচিত আসমা ধর্ষণ-হত্যা মামলার রায়
ফাইল ছবি
রাখাইনে বোমা বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ
ফাইল ছবি
লাইভে এসে দল ছাড়ার ঘোষণা দিলেন এনসিপি নেতা