• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

প্রেমের জেরে শিক্ষার্থী হত্যা, দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

   ২ জুলাই ২০২৬, ০৩:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে দশম শ্রেণির শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড এবং আরও দুই আসামির সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ আদালতের পুলিশ পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, ময়মনসিংহ সদরের অষ্টধার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আকাশের সঙ্গে এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ২০২১ সালের ১৯ মে রাতে ওই ছাত্রীর বাসায় যাওয়ার পর তিনি নিখোঁজ হন। দুই দিন পর একটি পরিত্যক্ত শৌচাগারের পাশ থেকে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত আকাশের বাবা আকরাম হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি এনামুল ও নাজমুলকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া আসামি জিয়াউল ও জুলহাসকে সাত বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
তৃতীয় দফায় পেছাল আলোচিত আসমা ধর্ষণ-হত্যা মামলার রায়
ফাইল ছবি
রাখাইনে বোমা বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ