• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার ফল নির্বাচনের আগেই

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পি.এম.
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি : ভিওডি বাংলা গ্রাফিক্স

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই চূড়ান্ত ফল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার (৮ ফেব্রুয়ারি) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আজ অথবা আগামীকাল সোমবারের মধ্যে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হতে পারে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘ফল প্রকাশের বিষয়টি এখনো কনফার্ম হয়নি। তবে এ বিষয়ে আমাদের একটি সভা আছে সেটি হলে চূড়ান্ত তারিখ জানা যাবে। আমরা আশা করছি খুব শিগগিরই হবে। হয়তো কাল না হলেও পরশু ফল প্রকাশ করা হতে পারে। কাজের অগ্রগতির ওপর নির্ভর করছে। সে ক্ষেত্রে আমরা বলতে পারি কাল পরশুর মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।’

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। জেলাভিত্তিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে অধিদপ্তর।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি