১২ তারিখে এম এ মালিক বিজয়ী হবেন: হুমায়ুন কবির

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩.০০টায় সিলেট বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক। এসময় প্রধান বক্তা হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, সিলেটের এই আসন ইনশাআল্লাহ আগামী দিনে একটি সম্মানিত ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। ১২ তারিখে এম এ মালিক ইনশাআল্লাহ বিজয়ী হবেন। বিএনপি সরকার গঠিত হলে প্রকৃত উন্নয়ন শুরু হবে। বিশেষ করে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যা স্থায়ীভাবে সমাধান করা হবে।
তিনি বলেন, সিলেটের উন্নয়ন ও জাতীয়তাবাদী রাজনীতির প্রশ্নে এম এ মালিক একজন পরীক্ষিত ও নির্ভীক নেতা। তিনি জীবনের দীর্ঘ সময় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস রেখে আন্দোলন-সংগ্রামে যুক্ত থেকেছেন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রায় ১৫ বছর তিনি যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করে প্রতিবাদ ও আন্দোলন চালিয়েছেন। এমন কোনো জায়গা নেই, যেখানে তিনি জাতীয়তাবাদী আন্দোলনের পক্ষে সোচ্চার হননি।
তিনি উল্লেখ করেন, এম এ মালিক একজন পরীক্ষিত প্রার্থী। এই আসনে জনগণ এতটাই যোগ্য ও পরীক্ষিত প্রার্থী পেয়েছে যে তাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। তিনি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
তিনি আরও বলেন, এম এ মালিক নির্বাচিত হলে এই এলাকায় নতুন করে উন্নয়ন কার্যক্রম শুরু হবে। নেতৃত্বের সঠিক গঠন হবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, ইনশাআল্লাহ। তিনি এমন একজন মানুষ, যিনি কখনো পিছিয়ে যাওয়ার মানুষ নন। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন—হোক তা যুক্তরাজ্য, ইউরোপ কিংবা বাংলাদেশ।
আজ যারা নির্যাতিত, যারা হত্যার শিকার, যারা গুমের শিকার—ইলিয়াস আলী ভাইয়ের মতো নেতাদের বিচার চাইলে আমাদের একমাত্র পথ হলো ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া। এম এ মালিককে বিজয়ী করতে হবে।
আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এম এ মালিককে নির্বাচিত করি। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।
জনসমাবেশে আরও উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বালাগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লুৎফর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ জামাল খলকু, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবুল আহমেদ, সদস্য সচিব দেলওয়ার হোসেন মকিদ, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক, বালাগঞ্জ ছাত্রদলের আহ্বায়ক আবুল মাহমুদ, সদস্য সচিব জাহাঙ্গীর মিয়া সহ জেলা, উপজেলা, ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্যসহ সারাবিশ্ব থেকে আগত বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এমএস







