নির্বাচন
সহিংসতা রোধে মাদারীপুরে টহল জোরদার যৌথবাহিনীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা রোধে মাদারীপুরে নিরাপত্তা জোরদার করেছে যৌথবাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সরোয়ারের নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় চেকপোস্ট বসানো হয়।
নিরাপত্তার স্বার্থে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং বাসের ভেতর ও বক্স তল্লাশি করে সেনাবাহিনী ও বিজিবি। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচন পরবর্তী সময়ে এই কার্যক্রম চলমান থাকবে।
এর পাশাপাশি জেলার বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছে একাধিক গোয়েন্দা টিম।
ভিওডি বাংলা/ মহিবুল আহসান লিমন/ আ







