• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গৌরীপুরে শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের ১০ নেতা বহিষ্কার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পি.এম.
সংগৃহিত ছবি

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মোট ১০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ জেলা শাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ উত্তর জেলা শাখা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গৌরীপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন— গৌরীপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতার ইসলাম ও আশরাফুল ইসলাম, ভাংনামারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. জুয়েল মিয়া এবং সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল।

জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মো. মফিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে একই অভিযোগে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন— গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন তারেক, জুবায়ের আকাশ, আতিউর রহমান সোহাগ এবং সদস্য আল মাহমুদ রনি।

ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সকল নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের অনুমোদন দেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল ও সদস্য সচিব মাহবুব হক টুটুল। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) ফারুক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

ভিওডি বাংলা/ মোঃ হুমায়ুন কবির/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী