• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পি.এম.
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বিক্ষোভ দেখান-ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের পদত্যাগের দাবি জানিয়েছেন। এক দিনের জন্য হলেও তারা এই প্রতিবাদ জানিয়েছেন ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার প্রস্তাব বাতিলের কারণে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এ কর্মসূচি চালিয়েছে।

সংগঠনের সভাপতি একে এম মাসুম বিল্লাহ বলেন, “গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু কোনো আলোচনা বা প্রক্রিয়া ছাড়াই তা বাতিল করা হয়েছে। বর্তমান অর্থ উপদেষ্টা, যিনি আগে গভর্নর ছিলেন, তখন স্বায়ত্তশাসনের পক্ষে ছিলেন। এখন তিনি গভর্নরকে চিঠি দিয়ে জানিয়েছেন সংশোধন প্রয়োজন নেই। এই দ্বিমুখী অবস্থানের কারণে আমরা তার পদত্যাগ চাইছি।”

তিনি আরও উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে প্রধান দুটি রাজনৈতিক দলই কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান নিয়েছে। যে দলই ক্ষমতায় আসুক, আমরা চাই দ্রুত বাংলাদেশ ব্যাংকের কার্যকর স্বায়ত্তশাসন বাস্তবায়িত হোক।

মাসুম বিল্লাহ জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি