• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গায়ের জোরে হলেও বিএনপির রাজনীতি করবো: স্বতন্ত্র প্রার্থী পিন্টু

পাবনা প্রতিনিধি    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পি.এম.
সাংবাদিকদের সাথে কথা বলছেন জাকারিয়া পিন্টু। ছবি: ভিওডি বাংলা

নির্বাচনে জয়-পরাজয় যায়ই ঘটুক না কেন নির্বাচনের পরে গায়ের জোরে হলেও বিএনপির রাজনীতি করবেন বলে জানিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী জাকারিয়া পিন্টু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী বাজারের পুরাতন বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব মন্তব্য করেন।

জাকারিয়া পিন্টু বলেন, আমি শহীদ জিয়ার সৈনিক। আমি গায়ের জোরেই এই দল করে এসেছি। আমাকে প্রতিপক্ষ দল করতে দেয়নি কখনই, গায়ের জোরেই করে এসেছি এবং গায়ের জোরেই করি, এটা তারেক রহমান নিজেও জানেন। অতএব এই দল আমার এবং আমি করবোই।

তিনি বলেন, আমি এই নির্বাচনে যেখানেই গেছি সেখানেই বিপুল সাড়া পেয়েছি। বিশেষ করে তরুণ প্রজন্মের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার বাহিনী ভোটারদের বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। আমি বিষয়গুলো প্রশাসনকে অবহিত করেছি।

জনসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ খান, পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, দাশুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি মালিথাসহ বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে কারাগার বন্দি ছিলেন। ৫ আগস্ট পরবর্তীতে মুক্ত হন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতকে ভোট দিলে ইমান নষ্ট হবে: মির্জা ফখরুল
জামায়াতকে ভোট দিলে ইমান নষ্ট হবে: মির্জা ফখরুল
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর জবাব: নুরুল ইসলাম
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর জবাব: নুরুল ইসলাম
দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে পৌঁছাল ভোটের সরঞ্জাম
খাগড়াছড়ি দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে পৌঁছাল ভোটের সরঞ্জাম