• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরাজয়ের শঙ্কায় টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা চলছে, অভিযোগ বিএনপির

ভিওডি বাংলা ডেস্ক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে একটি দল ভোটে পরাজয়ের আশঙ্কায় দেশজুড়ে নগদ অর্থ দিয়ে ভোট সংগ্রহের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন রবিবার এক বিবৃতিতে বলেন, “একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের তথ্যের পাশাপাশি বিকাশ, নগদ ও রকেট নম্বর সংগ্রহ করছে, যা অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের ইঙ্গিত বহন করে।”

তিনি জামায়াতে ইসলামের দিকে ইঙ্গিত করে বলেন, “ঢাকা-১৫ আসনে দলীয় প্রধানের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে দলটির একজন শীর্ষ আইনজীবী নেতা প্রকাশ্যে টাকা বিতরণ ও ভোট কেনার চেষ্টা করেছেন।” এই সংক্রান্ত ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে বলেও দাবি করেন তিনি।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে মাহ্দী আমিন বলেন, “প্রচারের সময় সাধারণ মানুষ এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দেওয়া একটি দল যদি ভোটের মাঠে দুর্নীতির আশ্রয় নেয়, তবে সেটি চরম দ্বিচারিতা ও নৈতিকতার সুস্পষ্ট লঙ্ঘন।”

এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপি দেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, কুমিল্লা-১১ আসনের চৌদ্দগ্রামে রাতের আঁধারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এছাড়া বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম উপজেলার থালতামাঝ গ্রামে বিএনপির স্থানীয় নেতাদের ওপর হামলা চালানো হয়েছে, যার ফলে অনেকে গুরুতর আহত হয়েছেন এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

বিএনপি প্রত্যেক ঘটনায় স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে নির্বাচনের পরিবেশ অনুকূলে: মির্জা ফখরুল
সারাদেশে নির্বাচনের পরিবেশ অনুকূলে: মির্জা ফখরুল
কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতি হয়
আবদুস সালাম: কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতি হয়
বিএনপি মিডিয়া সেলের আলী মামুদের মরদেহ উদ্ধার
বিএনপি মিডিয়া সেলের আলী মামুদের মরদেহ উদ্ধার