• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প

   ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পি.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের সম্প্রসারণমূলক কর্মকাণ্ডে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সরকারি বাসভবন ও প্রেসিডেন্ট দপ্তরের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস সোমবার এ তথ্য জানায়।

এক হোয়াইট হাউস কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, “পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আপত্তি জানিয়েছেন। তিনি মনে করেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে নিরাপদ রাখবে; আর তাছাড়া তিনি এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপন।”

২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব ও সম্প্রসারণমূলক কার্যক্রম বেড়েছে। আড়াই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের মন্ত্রিসভা পশ্চিম তীরের বিভিন্ন শহরে হাজার হাজার নতুন আবাসন প্রকল্প অনুমোদন করেছে, যেগুলোর মধ্যে কয়েকটির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

গত রোববার ইসরায়েলের কট্টর ডানপন্থি রাজনীতিবিদ অর্থমন্ত্রী বেজালেল স্মোৎরিচ ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ পশ্চিম তীরে বসতকারীদের সংখ্যা বৃদ্ধি এবং নতুন আবাসন প্রকল্প নেওয়ার ঘোষণা দেন।

এর কিছুক্ষণের মধ্যেই মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত—মোট আটটি দেশ—যৌথ বিবৃতিতে এই পরিকল্পনার বিরোধিতা জানায়। বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলের এই পদক্ষেপ অবরুদ্ধ পশ্চিম তীরে প্রশাসনিক জটিলতা বাড়াবে এবং শত শত ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করবে, যা মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দেবে।”

উল্লেখ্য, এই আটটি দেশই ট্রাম্পের প্রতিষ্ঠিত গাজা বোর্ড অব পিসের সদস্য। বিবৃতির কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প নিজেও পশ্চিম তীরে ইসরায়েলের সম্প্রসারণ নিয়ে আপত্তি প্রকাশ করেন।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের