• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আচরণবিধি লঙ্ঘন

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর কর্মীকে জরিমানা

পাবনা প্রতিনিধি    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পি.এম.
দণ্ডপ্রাপ্ত জামায়াত কর্মী বরাত হোসেন। ছবি: ভিওডি বাংলা

পাবনা-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে বরাত হোসেন (২২) নামে এক জামায়াত প্রার্থীর কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রার্থীর ছবি, মার্কা ও নাম সম্বলিত ভোটার স্লিপ জব্দ করে পুলিশ। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বরাত হোসেন চর ভাঙ্গুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের বিধি মোতাবেক মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। কিন্তু এই নিষেধ অমান্য করে বরাত হোসেন মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চর ভাঙ্গুড়া গ্রামে জামায়াত ইসলামের প্রচারণা চালাচ্ছিলেন।

প্রচারণার সময় তিনি প্রার্থীর ছবি ও মার্কা সহ ভোটার নম্বরের তালিকা ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন। প্রচারণার বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেয়। পরে প্রশাসন গিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, প্রার্থীর ছবি, মার্কা ও নাম সম্বলিত ভোটার স্লিপসহ নির্ধারিত সময়ের পরেও প্রচারণা চালানোয় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ এর ৮(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় বরাত হোসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
নড়াইলে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
নবাবগঞ্জে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
নবাবগঞ্জে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি
জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি