• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক    ৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের ইমিগ্রেশন বিভাগ বুধবার (৮ এপ্রিল) রাতে চেমোরের কানথান শিল্প এলাকায় অবস্থিত দুটি রাবার গ্লাভস তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে।

মালয়েশিয়ার কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, রাত ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে শ্রম বিভাগ (জেটিকে), পুলিশ (পিডিআরএম), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)-এর সদস্যরাও অংশ নেন।

পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়। আটককৃতদের সবাই কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় ধরা পড়ে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং অনেকে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন।

তিনি আরও জানান, একই মূল কোম্পানির অধীনস্থ এই দুটি কারখানার ব্যবস্থাপনা অন্য কোম্পানি বা খাতে নিবন্ধিত বিদেশি শ্রমিকদের এখানে নিয়োগ দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

জেমস লি বলেন, আটককৃতদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯বি ধারা অনুযায়ী (পাস, পারমিট বা সীমান্ত পাসের অপব্যবহার) তদন্ত করা হবে।

এছাড়া শ্রম বিভাগও (জেটিকে) নিজস্ব আইনের আওতায় সংশ্লিষ্ট অপরাধ তদন্ত করবে বলে তিনি জানান।

তিনি উল্লেখ করেন, গত বছরের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওই দুটি কারখানায় অভিযান চালানো হলো।

বিদেশি শ্রমিকদের পাশাপাশি কোনো অপরাধে জড়িত নিয়োগকর্তাকেও ছাড় দেওয়া হবে না বলেও যোগ করেন তিনি।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার