• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৩:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে উগান্ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত মহিউদ্দিন চপল ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি দেলোয়ার হোসেনের ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করতে দক্ষিণ সুদান যান মহিউদ্দিন চপল। শনিবার হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তাকে দ্রুত উগান্ডার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

শনিবার রাতে তার মৃত্যু হলেও পরিবারের সদস্যরা এ খবর জানতে পারেন রোববার দুপুরে। মৃত্যুর সংবাদ পৌঁছানোর পর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পরিবার ও স্থানীয়দের মধ্যে এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্র ধর্ষণ ঠেকাতে পারে না, সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
রাষ্ট্র ধর্ষণ ঠেকাতে পারে না, সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
আ.লীগ-জামায়াতকে ক্ষমা চাইতে হয়েছে, বিএনপিকে নয়: সেতুমন্ত্রী
আ.লীগ-জামায়াতকে ক্ষমা চাইতে হয়েছে, বিএনপিকে নয়: সেতুমন্ত্রী