• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ এ.এম.
ধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন ঘিরে চলমান প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরতেই এই ভাষণ দিচ্ছেন তিনি।

নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, ভাষণে সিইসি নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হতে পারে।

দেশজুড়ে নির্বাচনি সামগ্রী বিতরণ, ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা এবং ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও বক্তব্য রাখবেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েনের পরিকল্পনা তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং ড্রোনের মাধ্যমে নজরদারি পরিচালনার বিষয়টিও ভাষণে গুরুত্ব পাবে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় অবস্থানে রয়েছে—এমন অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন সিইসি।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা