• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভোটের দিন কোন যান চলবে, কোনটি বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ এ.এম.
চলাচলের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন-ছবি-ভিওডি বাংলা

নির্বাচনের দিন ভোটারদের যাতায়াত সহজ করতে নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশনা দিয়েছে কোন যানবাহন চলবে এবং কোনগুলো বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটের দিন ঢাকার কিছু গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের আগের দিন বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সারা দেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচলও মঙ্গলবার রাত ১২টা থেকে ভোটের পরদিন শুক্রবার রাত ১২টা পর্যন্ত নিষিদ্ধ। তবে কমিশনের স্টিকারযুক্ত মোটরসাইকেল এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এদিকে, জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশন্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের গাড়ি। জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরুপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহণকারী সব ধরনের যানবাহন।

আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্ট (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে) এর জন্য ১টি গাড়ি (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন।

রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি পাওয়া গাড়ি। নির্বাচন কমিশন/রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি পাওয়া সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন/মোটরসাইকেল।

এছাড়া, জাতীয় মহাসড়ক ও প্রধান সংযোগ সড়কে নিষেধাজ্ঞা শিথিল করা যেতে পারে। জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদেরও ক্ষমতা দেওয়া হয়েছে অন্যান্য যানবাহনের ওপর সময়সূচি অনুযায়ী নিষেধাজ্ঞা বা শিথিলতা প্রয়োগের জন্য।

ঢাকার ভোটারদের জন্য সুখবর হলো, মেট্রোরেল স্বাভাবিকভাবে চলবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানায়, ভোটারদের যাতায়াত সহজ করতে প্রয়োজনে ট্রেন সংখ্যা বাড়ানো হবে।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ভোটারদের নিরাপদ ও সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে পৌঁছানো। ভোটের দিন যানজট ও বিভ্রান্তি এড়াতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটাররা অবশ্যই স্টিকার বা অনুমোদিত প্রমাণসহ যানবাহন ব্যবহার করবেন, যাতে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের চলাচলে কোনো সমস্যা না তৈরি করে।

নির্বাচনকালীন এসব নিয়মাবলী মেনে চলার মাধ্যমে ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ