• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শুক্রবার সকালের মধ্যেই অধিকাংশ ফল: ইসি

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পি.এম.
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটগ্রহণ শেষে যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমরা যত দ্রুত সম্ভব ভোটের ফল প্রকাশ করার চেষ্টা করব। ভোটের পরদিন (শুক্রবার) সকালের মধ্যেই অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করছি।”

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নির্বাচনের স্বচ্ছতা প্রসঙ্গে ইসি বলেন, “ভোটের সার্বিক প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।”

প্রবাসীদের ভোট পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, “পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য একটি নতুন অভিজ্ঞতা। প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রবাসী ভোট নিয়ে কমিশন কাজ করছে।”

এর আগে একই ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, “অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর।”

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ