• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিভাগীয় কমিশনার

ঢাকার ১৩টি আসনের ১,৪০০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ পি.এম.
কথা বলছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, ঢাকায় ভোটের নিরাপত্তা এখন পর্যন্ত নিরাপদ। তবে ঢাকার ১৩টি আসনের ১,৪০০টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচন এবং গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন। প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ভোটের সরঞ্জামাদি সন্ধ্যার আগেই কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ৫২টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে, সব নিষ্পত্তি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ভোটের দিন ৮০ নির্বাহী ও ২ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

ঢাকার ৯০ ভাগ ভোট কেন্দ্র সিসিটিভি নজরদারিতে থাকবে। এছাড়া বডি ওর্ন ক্যামেরা নিয়ে আনসার সদস্যরা রিয়েল টাইম ফুটেজ আপলোড করবেন। জরুরি পরিস্থিতিতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী ব্যবস্থা নেবে।

ভিওডি বাংলা/ এনআর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ