• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ভোটারদের লাইনে উৎসবমুখর উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ এ.এম.
রাজধানীর মণিপুর স্কুল কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়ানো ভোটাররা- ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটাররা নিজ নিজ কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পুরুষ ও নারী ভোটাররা উৎসাহভরে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। অনেকেই ফজরের নামাজ পড়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। সকাল থেকে কেন্দ্রগুলোর সামনে ভোটার উপস্থিতি ক্রমশ বাড়ছে।

মণিপুর স্কুল কেন্দ্রে ভোট দিয়ে তরুণ ভোটার আরাফাত মোল্লা আবির উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “ভেতরে সবকিছু সুন্দরভাবে চলছে। নির্বিঘ্নে ভোট দিয়ে এসেছি।”

নির্বাচনকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ভোটারদের প্রবেশের আগে তল্লাশি চালানো হচ্ছে এবং কেন্দ্রের আশপাশে টহল জোরদার রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারায় সন্তুষ্ট।

বিভিন্ন কেন্দ্রে র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, ডিবি পুলিশ ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে। কয়েকটি কেন্দ্রে সেনাবাহিনীর সদস্যদের অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

প্রথম থেকে ভোটারদের উৎসাহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় নজরদারি এই নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা