• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চমৎকার ভোট হচ্ছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চমৎকার ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান উপদেষ্টা বলেছিলেন, একটি ঐতিহাসিক নির্বাচন করতে চান। আমরা দেখছি একটি ঐতিহাসিক নির্বাচনই হচ্ছে।”

ফলাফল ঘোষণার পর সহিংসতার সম্ভাবনা বিষয়ে তিনি বলেন, “মেজর যে দলগুলো তারা সবাই কিন্তু বলেছে, ফলাফল যাই হোক তারা মেনে নেবেন। এছাড়াও যেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে তাই সহিংসতার কোনো শঙ্কা নেই।”

ডিএমপি কমিশনার আরও উল্লেখ করেন, “গুজব তো আরও আগে থেকেই ছড়ানো হচ্ছে। অনেকেই বলেছে নির্বাচন হবে না, সহিংসতা হবে; কিন্তু আমরা দেখছি একটি চমৎকার পরিবেশে উৎসবমুখর নির্বাচন হচ্ছে।”

২০১৮ সালের নির্বাচনের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি ২৫ বছরের উপরে মোহাম্মদপুরে থাকি। ২০১৮ সালের নির্বাচনেও ভোট দিতে এসেছিলাম। আমি যখন এই গেট দিয়ে ডুকি তখন আমাকে বলা হয়েছিল–আপনার ভোট হয়ে গেছে।”

প্রিসাইডিং অফিসার সৈয়দ গোলাম মহিউদ্দিন জানান, সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল ২৭৫ জন, যা মোট ভোটারের প্রায় ১১ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২,৫৮৪ জন।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলেছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, দিনের বাকি সময়ে ভোটার উপস্থিতি আরও বাড়বে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত