• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ১৮০
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন ৬৬
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

বিভিন্ন জেলা থেকে বিজয়ের খবর, গুলশান কার্যালয়ে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন জেলা থেকে বিএনপি প্রার্থীদের বিজয়ের খবর আসছে এমন তথ্য ছড়িয়ে পড়ার পর সেখানে জড়ো হওয়া নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন।

দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে অবস্থান করে সারাদেশের নির্বাচনী পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন। তিনি দলীয় প্রার্থী ও সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

এদিকে গুলশান-২–এ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সার্বক্ষণিক তদারকি করছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান  নজরুল ইসলাম খান।

দলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন-সংক্রান্ত সমন্বয় কার্যক্রমে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব ইসমাইল জবিউল্লাহ।

নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সময় সময় সংবাদ সম্মেলন করছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহাদী আমিন এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তারা বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য তুলে ধরছেন।

দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীরা জানান, তারা কেন্দ্র থেকে প্রাপ্ত খবরের অপেক্ষায় রয়েছেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যরাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
মধ্যরাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
বেসরকারিভাবে জামায়াত প্রার্থী বিজয়ী
পাবনা-৩ ও ১ আসন বেসরকারিভাবে জামায়াত প্রার্থী বিজয়ী